তিনি জিজ্ঞেস করলেন, ‘কে? কে? কে কথা কয়? জানেন কেউ এখানে নেই। টর্চের তীব্র আলােয় ঘরের একাংশ পরিস্কার দেখা যাচ্ছে। সেখানে কেউ নেই। তিনি টর্চটা পুরাে ঘরে ঘুরিয়ে আনলেন। কোথাও কেউ নেই। তিনি আবারাে বললেন, ' কে ? কে ? কে কথা কয় ? তাকে অবাক করে দিয়ে উত্তর এলাে। ‘আমরা। আমরা এখানে। আপনার সাথে কথা বলতে চাই।' শহীদুল্লাহ মুন্সির হাত-পা ঠান্ডা হয়ে এলাে। মাথা কেমন কেমন করছে। ঘরের যেদিকটা টর্চের আলােয় আলােকিত সেদিক থেকেই উত্তর আসছে। কিন্তু কে কথা বলছে তা দেখা যাচ্ছে না। অদৃশ্য থেকে উত্তর আসছে।
| বইয়ের নাম | সায়েন্স ফিকশন : কোষ |
| লেখক | শরীফ উদ্দিন সবুজ |
| প্রকাশনী | সুবর্ণ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 68 |
| সংস্করণ | 1st Published, 2017 |
| বিভাগ | সায়েন্স ফিকশন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।