পড়াশোনা শেষ করেছে নাবা। বেকার। একটা চাকরির জন্য হন্যে হয়ে ঢাকা শহরে ঘুরছে। হঠাৎ চোখ গেল একটা বিজ্ঞাপনে। 'আপনি কি আত্মহত্যা করতে চান?' ব্যস্ মাথায় ঢুকে গেল কথাটা। একদিন হঠাৎ করেই সিদ্ধান্ত নিল, স্বেচ্ছায় আত্মহত্যা করবে। বিজ্ঞাপনে দেওয়া ঠিকানায় পৌঁছাল ও। তারপরই নাবা নিজেকে আবিষ্কার করল মাটির নিচের এক শহরে। ও নাকি এখানে চাকরি করতে এসেছে!
ভাড়াটে যোদ্ধা হিসেবে যুদ্ধ করতে যেতে হবে। দুর্ভেদ্য পাহাড়, জঙ্গল আর ইলেকট্রনিক বাঁধা পেরিয়ে পৌঁছাতে হবে পানাম নগরীর ল্যাবে। উদ্ধার করে আনতে হবে 'পদ্মনাভ'। কী সেটা? কেনই বা সেটা হাতে পাওয়ার জন্য উদগ্রীব সকল গ্রহের অধিবাসীরা। পাঠক, এজেন্ট নাবার সাথে সবচেয়ে ভয়ঙ্কর,