জ্বালানির জন্য ইরান বা ইরাক নয়,এখন। হানা দিতে হয় মহাকাশের অন্য কোনাে গ্রহে। কে কোন গ্রহ দখল করবে এই নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে রাশিয়া,চীন আর আমেরিকার মতাে দেশ। ড্রাকোনিস গ্রহের উদ্দেশ্যে রকেটে করে ছুটে চলে লােপা,অহিন,সুজয় আর প্যাট্রিক। দীর্ঘ পথে তারা মুখােমুখি হয় নানা বিপদের। বিপদ,যুক্তি,আবেগ-অনুভূতি,ভালােবাসা আর প্রযুক্তির সমন্বয়ে এক ভিন্নমাত্রার অভিযানে পরিণত হয় এটি। কিন্তু ড্রাকোনিসের ভূমিতে যখন রকেট নামল তখনই বােঝা গেল আসল ব্যাপারটা। প্যাট্রিক হাতে একটা ডার্ক টর্চ লাইট নিয়ে মুখ ভার করে বসে আছেন। লাইটটা যখন জ্বালেন তখন ঘর অন্ধকার হয়ে যায়,যখন নেভান তখন স্বাভাবিক আলাে ফিরে আসে। তিনি ভাবছেন কি করা যায়… সময়টা বডড খারাপ! এক কথায় This is not just a fiction rather upcoming reality.