‘রেড মেসেজ’ একটি সায়েন্স ফিকশন গল্প সঙ্কলন। সচরাচর ‘কল্প বিজ্ঞান’ গল্প বলতে যা বােঝায় তেমন করে শুধু কল্পনাশ্রিত পাত্রপাত্রীদের অবলম্বন করেই গল্পগুলি লেখা হয়নি। এই পৃথিবীর মাটির মানুষের কাছাকাছি থেকেই গল্পকার তার গল্পগুলি লেখার প্রয়াস পেয়েছেন। এছাড়া সত্যিকার বিজ্ঞানের কিছু বিষয়-আশয়। গল্পগুলিতে সংযােজিত হয়েছে যা গল্পগুলিকে আরও বাস্তবনিষ্ঠ করেছে। গল্পগুলি পাঠকদের কাছে এক অন্য ধারার গল্প বলে বিবেচিত হবে।