by আফরোজা হাসান, রেহনুমা বিনত আনিস, আফিফা বিনতে আমীন, নাইলাহ আমাতুল্লাহ, জুয়াইরিয়া কাজিমা, মাজিদা রিফা, সাজেদা আল হোসাইনী, সারিন শফি অদ্রিতা, খাদিজা বিনতে মুজ্জাম্মিল, উম্মে মুসআব, মোরশেদা কাইয়ুমী, সিহিন্তা শরীফা, হামিদা মুবাশ্বেরা, জাকিয়া সুলতানা, ফাতেমাতুল বুশরা, বিনতে এমদাদুল হক, জুমানা মুশতারী, যাহরাহ্ আয়াত, সিরাজুম মুনিরা, সীমু আক্তার
শ্রাবণের বর্ণিল সন্ধ্যা, শীতের কুয়াশাভেজা ভোর, চৈত্রের তপ্ত দুপুর, হেমন্তের একঘেয়ে বিকেল, শরতের উৎসব নবান্ন কিংবা বসন্তের নিস্তব্ধ রাত যা কিছুর সাথেই জীবনকে তুলনা করি জীবনের জন্যে তা নিতান্তই অল্প ও তুচ্ছ কিছু। কারণ, জীবন কোনো কাগজের নৌকো নয়, যে ইচ্ছে হলো জুড়লাম, আবার ইচ্ছে হলো ছিঁড়ে ফেললাম। শুকনো কোনো ঝরাপাতাও নয়, যে ইচ্ছে হলো কুড়িয়ে নিলাম, আবার ইচ্ছে হলো পায়ে মাড়িয়ে গেলাম। ঝিরিঝিরি বাতাসের শীতল আমতাও নয় যে ইচ্ছে হলো গায়ে মাখলাম, আবার ইচ্ছে হলো না থেকে ঝেড়ে ফেললাম। তাহলে?
জীবন আরো দারুণ কিছু। জীবন হলো এক ঘোর আকস্মিকতার নাম। রূপকথার চেয়েও অবিশ্বাস্য সব উপাখ্যানের নাম। জীবনের বাঁকে বাঁকে আনন্দ আর বেদনার নানারকম গল্প থাকে। গল্পগুলো জীবনের নিয়ম মেনেই একের পর এক ঘটে যায়। ফলে যায় শিক্ষাবোধের নানা আঁক আর নানা ছাপ ছেড়ে যায় বদলে যাওয়ার রকমারি সুতা আর সূত্র ফেলে যায় জীবনবোধের অ পাঠ ও পাঠোদ্ধার জীবনের বিভিন্ন অনুচ্ছেদ থেকে নেওয়া তেমনই একঝুলি গল্প সমাহারের নাম “শব্দফুলের মালা।
| বইয়ের নাম | শব্দফুলের মালা |
| লেখক | আফরোজা হাসান, রেহনুমা বিনত আনিস, আফিফা বিনতে আমীন, নাইলাহ আমাতুল্লাহ, জুয়াইরিয়া কাজিমা, মাজিদা রিফা, সাজেদা আল হোসাইনী, সারিন শফি অদ্রিতা, খাদিজা বিনতে মুজ্জাম্মিল, উম্মে মুসআব, মোরশেদা কাইয়ুমী, সিহিন্তা শরীফা, হামিদা মুবাশ্বেরা, জাকিয়া সুলতানা, ফাতেমাতুল বুশরা, বিনতে এমদাদুল হক, জুমানা মুশতারী, যাহরাহ্ আয়াত, সিরাজুম মুনিরা, সীমু আক্তার |
| প্রকাশনী | ইবরাত পাবলিকেশন |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | গল্প |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।