গ্রন্থে আলোচনা সাহিত্য নিয়ে, কিন্তু প্রথাগত অর্থে তা সাহিত্য নয়। এতে সংস্কৃতির কথা আছে, আছে আদর্শের বিশ্লষণ এবং সেই সঙ্গে রয়েছে ওই রহস্যময়তারও উপস্থাপন যা কখনো শেষ হবার নয়। আলোচিত প্রতিটি চরিত্রই নতুন হয়ে উঠেছে এবং হয়েছে জীবন্ত। আর কেবল চরিত্র নয়, নাট্যকারকেও আরও একবার জানবার সুযোগ করে দিয়েছেন গ্রন্থকার তার এই অনবদ্য রচনায়।