মুক্তিযুদ্ধকে কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে পরিচালনার জন্য অস্থায়ী বাংলাদেশ সরকার ১২ জুলাই গোটা বাংলাদেশের রণাঙ্গনকে ১১টি সেক্টরে বিভক্ত করেন। সেক্টরগুলোতে নিযুক্ত করা হয় একজন করে কমান্ডার। সেক্টর কমান্ডাররা অবর্ণনীয় কষ্ট মেধাবী-কৌশলে যুদ্ধ পরিচালনা করেছেন। তাঁদের মেধাবী-পরিচালনায়ই মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা। সেক্টর কমান্ডারদের পাকিস্তানি সেনাবাহিনী থেকে বিদ্রোহ,মুক্তিযুদ্ধে অংশগ্রহণ,সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ,সেক্টর পরিচালনা,সাহসিকতা,বীরত্ব,উজ্জ্বল অবদান,যুদ্ধের স্মৃতি,স্মরণীয় যুদ্ধ,যুদ্ধ-পরবর্তী তাঁদের পরিণতিসহ জানা-অজানা তথ্য লেখক তুলে এনেছেন এই বইটিতে। মুক্তিযুদ্ধের ওপর অনেক বই রচিত হলেও সব সেক্টর কমান্ডারকে নিয়ে সম্ভবত এটিই প্রথম বই।
| বইয়ের নাম | সেক্টর কমান্ডার |
| লেখক | শাহজাহান সাজু |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9847012002483 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 176 |
| বিভাগ | মুক্তিযুদ্ধকালীন ইতিহাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।