তার প্রতিটি রচনা যেন ভিন্ন মেজাজের। শব্দ চয়ন,বাক্য গঠন এবং বহুমাত্রিকতায় সমৃদ্ধ তার প্রায় সব লেখা। জলজ প্রকৃতি আর অফুরন্ত শ্যামল নিসর্গ আক্রান্ত জনপদের,লোকজ জীবনের এক স্পর্শকাতর তীব্র সংবেদনশীল লেখক রহীম শাহ। পক্ষিকুল কিংবা পতঙ্গ,উদ্ভিদ কিংবা বনবনানীর বিশালতা তার মগ্ন চৈতন্যে অবিরাম শিস দিয়ে যায়। এই কারণে হতে পারে তার প্রতিটি লেখায় পাওয়া যায় প্রকৃতির নিবিড় নির্জনতা,অবিরাম পাখির ডানার কাঁপন,ভেজা মাটির গন্ধ এবং বাতাসে দুলে ওঠা জলতরঙ্গের মৌন ছুটে চলা।