মা! সূর্যেরও কি আমাদের মত ঘুম পায়? সূর্যটা কি ঘুমিয়ে পড়েছে? তাহলে দেখছি না কেন? মনে হয় ঘুমিয়ে গেছে, মা আমারও খুব ঘুম পাচ্ছে। তুমিও ঘুমাও। রাহাত কিছুক্ষণ কথা বলছে আবার কিছুক্ষণ থেমে থাকছে, আবার কথা বলছে- আচ্ছা মা, তুমি কি কখনও ভেড়ার দৌড় দেখেছ? আমি দেখেছি যে ভেড়াটা দৌড় প্রতিযোগিতায় ফাষ্ট হয়েছিল; সেই ভেড়াটা দুই পায়ে দৌড়াতে দৌড়াতে গন্তব্যস্থলে পৌঁছেই অজ্ঞান হয়ে পড়েছিল।
মা দেখ! দেখ! জানালার রেলিং এ ভয়ঙ্কর একটা পাখি বসে আছে। এটাকে তাড়িয়ে দাও তো। আমার খুব ভয় করছে।