"শাম্ব" বইয়ের ফ্ল্যাপের লেখা:
কালকূটের এই নতুন ভ্রমণকাহিনীর স্বাদ যেমন অভিনব, যাত্রাপথ তেমনই গহন। এ-যাত্ৰা কাঁধে ঝােলা চাপিয়ে ঠেলাঠেলি করে রেলগাড়িতে যাওয়া নয়। এ-যাত্রাতেও বাঁশি বাজে, নিশান ওড়ে। কিন্তু এই আমলের গার্ড-সাহেবের নিশান-বাঁশি সেটা নয়। এ বাঁশি প্রাণের কোথায় যেন বাজে, সুরে ডাক দিয়ে ঘরের বাহির করে নিয়ে যায়। নিশানটা চোখের সামনে ভাসে চিত্রের মতাে। রৈবতক পর্বতের কৃষ্ণনীল মহীরুহের মাথা ছাড়িয়ে যেন পতপত করে ওড়ে সেই নিশান। সেই নিশান-বাঁশির ডাকে কালকুটের যাত্রা এবার পুরাণের পথে, দ্বারকা নগরীতে। কৃষ্ণ এখানে পার্শ্ব-চরিত্র । কৃষ্ণতনয় অসামান্য নায়ক। কৃষ্ণের ষােলাে হাজার রমণী সেই রূপবান বীর। শাম্বের—এই ভ্রমণকাহিনীর নায়কের সঙ্গলাভে আকুল। পিতা কৃষ্ণের কানে কথাটা তুললেন দেবর্ষি নারদ । পিতার বিচিত্র অসূয়া তাই অভিশাপ হয়ে নেমে এল পুত্র শাম্বের জীবনে। সেই অভিশপ্ত জীবন থেকে কী করে মুক্ত হলেন শাম্ব সেই অসামান্য কাহিনীই শুনিয়েছেন কালকূট তাঁর এই নতুন ভ্রমণােপন্যাসে।
| বইয়ের নাম | শাম্ব |
| লেখক | সমরেশ বসু (ছদ্মনাম- কালকূট, ভ্রমর) |
| ভাষা | বাংলা |
| বিভাগ | West Bengali Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।