শায়লা কি সত্যিই ধর্ষিত হয়েছিল? লোকটি শায়লার কাছে গিয়ে তার বাম হাত চেপে ধরে। যেন এই মুহূর্তে শায়লা তার চেনাজানা মানুষ। প্রেমিকা বা বউ। শায়লা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। ঘেন্না ধরে যায় পুরুষ মানুষের প্রতি। শায়লার হাতে চাপ দিয়ে জানতে চায়- ‘দশ হাজার বেশি হয়ে যায়। এক নাইটে পাঁচ হাজার দেব।’ আশপাশের লোকগুলো আরো এগিয়ে এসেছে। তারা দরদাম সম্পর্কে কী আলোচনা করছে নিশ্চয়ই তা জানতে চায়। এ লোক চলে গেলে হয়তো অন্যজন দরদাম করতে আসবে। কেনই-বা আসবে না! সে তো এ মুহূর্তে মানুষ নয়। পণ্য। কিছু নারী অভাবে হোক স্বভাবে হোক নিজেদের পণ্যের তালিকায় নাম লিখিয়েছে। আর সেই পণ্যের মূল্য নিয়ে দরকষাকষি তো হতেই পারে...
| বইয়ের নাম | শায়লার জবানবন্দি |
| লেখক | ওমর ফারুক |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Classic Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।