'দারুল উলূম দেওবন্দের অস্তিত্ব ভারতবর্ষে বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাট এক অনুগ্রহ এতে কারও কোনো দ্বিমত নেই। তার উপর কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। যে- মাদরাসাটি আল্লাহর রাসূলের অসংখ্য অনুগত উম্মত তৈরি করেছে, যে কিনা সর্বসাধারণের মাঝে নবীর ফয়েজ ও বরকত বিতরণ করেছে, ইতিহাস তাকে কোনোদিনও ভুলবে না।