by আবূ আবদুল্লাহ্ মুহাম্মদ ইবন ইসমাঈল আল-বুখারী আল-জুফী (রহ)
উল্লেখ্য, যে ক্লাশে বুখারী শরীফ পড়ানো হয়, সে ক্লাশে যেহেতু ‘উলুমুল হাদীস'ও পাঠ্য বিষয় এবং বিষয়টি আয়ত্ত করতে ছাত্ররা প্রায়ই অস্বাচ্ছন্দ্যে পড়ে, তাই ছাত্রদের সহজতার জন্যে উলুমুল হাদীসের জটিল পরিভাষাগুলো আরবীসহ বাংলা রূপান্তরের মাধ্যমে এই গ্রন্থের ভূমিকায় সংযোগ করে দিয়েছি। এক্ষেত্রে উপমহাদেশের অন্যতম উলুমে হাদীসবিদ আবদুল মতীন মাসউদীর ‘আদ দুরারুস সামীনা' এর সংজ্ঞাগুলো এতে সন্নিবেশিত করেছি। তার প্রতি ‘শুকরাল লাহু'। বিশিষ্ট শিক্ষাবিদ, মুহাদ্দিস, ইমাম ও খতীব মুফতী আঃ সালাম সাহেব শত ব্যস্ততা উপেক্ষা করে ভূমিকাটি দেখে দিয়েছেন। কৃতজ্ঞতার নামে বিলাস বাক্য দ্বারা তাকে অসম্মান করতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।
| বইয়ের নাম | সহীহ বুখারী শরীফ (বাংলা) |
| লেখক | আবূ আবদুল্লাহ্ মুহাম্মদ ইবন ইসমাঈল আল-বুখারী আল-জুফী (রহ) |
| প্রকাশনী | জিনিয়াস পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 608 |
| সংস্করণ | ২ য় প্রকাশ, ২০২৪ |
| বিভাগ | দাওরায়ে হাদিস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।