শিক্ষক-ছাত্র ও অভিভাবক মিলেই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ইমারত কথা বলে
না। কথা বলেন শিক্ষক। অতএব যোগ্য শিক্ষক ব্যতীত যোগ্য শিক্ষার্থী
গড়ে উঠতে পারে না। নরম মাটি যেভাবে কারিগরের হাতে সুন্দর হাড়িপাতিলে পরিণত হয়, নরম শিশুগুলি তেমনি সুন্দর ও চরিত্রবান শিক্ষকের
হাতে সুন্দর মানুষে পরিণত হয়। সে হয় তার শিক্ষকের জন্য ছাদাক্বায়ে
জারিয়া স্বরূপ। যার নেকী তিনি মৃত্যুর পরেও পেয়ে থাকেন। তাই যেখানে
শিক্ষক সুন্দর, সেখানে শিক্ষার্থীরা সুন্দর গোলাপের ন্যায় গড়ে ওঠে ও
সমাজে প্রশংসিত হয়। সাথে সাথে তার শিক্ষক ও প্রতিষ্ঠান প্রশংসিত হয়।
শিক্ষকরা শিক্ষার্থী গড়েন ও নেতারা জাতি গড়েন।