প্রযুক্তি আধুনিক সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে উঠেছে যা মানুষের দৈনন্দিন জীবনযাপন অনেক সহজ করে তুলেছে। পরিমার্জিত ও সুষ্ঠু ব্যবহারে এটি জ্ঞান বিস্তার, অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক কল্যাণ নিশ্চিত করে। কিন্তু প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে সভ্যতার অগ্রগতি সাধিত হলেও এর ক্ষতিকারক প্রভাবও অস্বীকার করা যাবে না। মাত্রাতিরিক্ত মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার আমাদের মতো শিশু-কিশোরদের জন্য আসক্তির সৃষ্টি করছে যা আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। এজন্য প্রযুক্তির সৎ, পরিমিত ও যথাযথ ব্যবহারের গুরুত্ব অনুধাবন, সাইবার অপরাধ সম্পর্কিত ব্যাখ্যা ও আসক্তি থেকে মুক্তি পেতে করণীয়সমূহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে উপস্থাপন করা হলো।
| বইয়ের নাম | শিক্ষায় প্রযুক্তি : সম্ভাবনা, ঝুঁকি ও চ্যালেঞ্জসমূহ |
| প্রকাশনী | অনার্য পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Shiksha O Shikshabid Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।