আরবীভাষা শিখতে হয় আরবীভাষার শব্দ দিয়ে আর শব্দটি যদি আমার আগে থেকে চিনা না থাকে তাহলে উচ্চারণ করবো কীভাবে? অতএব বিশুদ্ধভাবে শব্দ উচ্চারণ করে। বিশুদ্ধভাবে আরবী ইবারত পড়তে হলে তোমাকে অধিক পরিমাণে আরবী শব্দ মুখস্থ করতে। হবে। এজন্য বক্ষমান কিতাবটি আয়ত্ব করার জন্য সর্বপ্রথম তোমাকে যে কাজটি করতে হবে, তাহলো حِفْظُ الْمُفْرَدَاتِ এর অংশটি শুরু থেকে শেষ পর্যন্ত আগা-গোড়া মুখস্থ করতে। হবে। তাহলেই তোমার জন্য কিতাবের পরবর্তী অধ্যায়গুলো সহজ হবে, ইনশা আল্লাহ।
হে পরওয়ারদিগারে আলম! আপনি আমাদেরকে আকাবির ও আসলাফের মতো কুরবানির সাথে ইলম হাছিল করার তাওফীক দান করুন। আমিন।