📖 শিকার কাহিনি সমগ্র
বিখ্যাত রায়পরিবারের সন্তান কুলদারঞ্জন রায় বিভিন্ন বিদেশি ও সংস্কৃত গল্পগুলো সংক্ষেপে অনুবাদ করে বাঙালি পাঠক-পাঠিকাদের মনে স্থান করে নিয়েছিলেন। তার মেজোভাই উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পাদিত ‘সন্দেশ’ পত্রিকায় প্রতিষ্ঠালগ্ন থেকেই লেখালেখি করতেন তিনি। ওনার বাকিসব লেখা নানা জায়গায় পাওয়া গেলেও শিকার কাহিনিগুলো ‘সন্দেশ’ পত্রিকার দুষ্প্রাপ্য সংখ্যাগুলোতেই সীমাবদ্ধ ছিল। কুলদারঞ্জন রায়ের লেখা যাবতীয় শিকার কাহিনি একত্রিত করে পরিবেশন করা হলো ‘শিকার কাহিনি সমগ্র’ বইটায়।