by সজীব সরকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে প্রকাশিত যোগাযোগ জার্নাল ‘অগ্রায়ন’ এবং প্রথম আলো, আমাদের সময়, সংবাদ, কালের কণ্ঠ, দেশ রূপান্তর, চ্যানেল আই ও অন্যান্য গণমাধ্যমে বিভিন্ন সময়ে প্রকাশিত লেখাগুলোর মধ্য থেকে ১৮টি প্রবন্ধ একসঙ্গে করে প্রকাশিত হলো ‘শিক্ষার দর্শন সভ্যতার সঙ্কট ও অন্যান্য প্রসঙ্গ’। এসব প্রবন্ধে শিক্ষা, দর্শন, মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধি, জীবন ও প্রকৃতি, গণমাধ্যম ও রাষ্ট্র, অনলাইন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, মানবাধিকার, মানবধর্ম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এসব লেখায় তথ্য ও বিশ্লেষণ সহযোগে লেখকের বক্তব্য ও ক্ষেত্রভেদে নানা প্রস্তাব আগ্রহী পাঠকের পাঠের কৌতূহল যেমন মেটাবে, তেমনি উৎসাহিত করবে নতুন ভাবনা।
| বইয়ের নাম | শিক্ষার দর্শন সভ্যতার সংকট ও অন্যান্য প্রসঙ্গ |
| লেখক | সজীব সরকার |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| আইএসবিএন | 9789849048831 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 1st published 2022 |
| বিভাগ | Shiksha O Shikshabid Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।