প্রায় একযুগ আগে থেকে লেখা কবিতাগুলো দিয়ে সাজানো এ বইটি। ফেসবুক ও জাতীয় দৈনিকে লেখাগুলো প্রকাশিত। পাঠকের হৃদয়ে পুলক সৃষ্টিতে সমর্থ হলে সৃষ্টি আমার সার্থক হবে। যেহেতু জগতের সব সৃষ্টিই মানুষের জন্য, সে কারণে যে সৃষ্টি মানুষকে আকর্ষণ করতে পারবে না তা শিল্প নয়, আবর্জনা। তাই পাঠকের আকর্ষণই কাব্যশিল্পীর মর্যাদায় অধিষ্ঠিত করতে পারে একজন কবিকে। যে কবিতা মানুষকে জয় করে, সে কবিতার লেখকই কবি।