"সিকস্তি পয়স্তি" বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
পায়ে পায়ে হেঁটে মানুষ দেখি। মানুষ যেন এক পর্যটন কেন্দ্র। তাইতাে মনে হয় আমার। ফুলজোড় নদীর মতাে নিরিবিলি মানুষ যেমন আছে, তেমন আছে পাহাড়ের বুক ভাঙার মতাে নির্দয় মানুষও। হাহাকার আছে মানুষের। ক্ষুধার জন্যে আছে, জমিনের জন্যে আছে। আর আছে ভালবাসার হাহাকার। মানুষ কোথায় কোন মেলাতে ভালােবাসা হারিয়ে ফেলেছে। একদম বানভাসী মানুষের মতােই সে নিঃস্ব। ভেঙে যাওয়া জমিন ভেসে উঠে, পীড়িত পুরনাে সুরে ফিরে, কিন্তু কোথায় যেন বিচ্ছেদ রয়েই যায়। কোন সেলাইয়ের রিপু সেই মন জমিনের দূরত্ব দাগ মুছে দিতে পারেনা। এই যে সব হারা মানুষের আহাজারী, তাই উৎসব হয়ে ওঠে। যার আনন্দ গানে রয়ে যায় সিকস্তি পয়স্তির দীর্ঘশ্বাস।