শিল্পাচার্য জয়নুল ছিলেন একজন মানবিক বােধসম্পন্ন শিল্পী। আর প্রকৃতি ও মানুষ ছিল তার আঁকার বিষয়। বাংলার মাটি ও মানুষের পরিসরকে তিনি নানাভাবে এঁকেছেন। জয়নুলের ছবিগুলাের বিষয় ছিল দুর্ভিক্ষ,গ্রাম্য দৃশ্য,সামাজিক পরিস্থিতি,দৈহিক প্রতিকৃতি,প্রাকৃতিক দৃশ্য,আদিবাসী জীবন ও অন্যান্য সমসাময়িক ঘটনা। সারাজীবন অসংখ্য ছবি এঁকেছেন জয়নুল আবেদিন। রেখার ছন্দায়িত ঢেউ তােলে তিনি ছবির যে সমৃদ্ধি ঘটিয়েছেন তা এক বিস্ময়কর ঘটনা । রেখা ও আর রঙের কার্যকর মিশেলে তাঁর ছবি হয়ে ওঠে বাংলার জনজীবন ও প্রকৃতির জীবন্ত ভাষ্যরূপ।
| বইয়ের নাম | শিল্পী জয়নুল আবেদিন |
| লেখক | ফকরুল চৌধুরী |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9847012000557 |
| সংস্করণ | 7th Published, 2018 |
| বিভাগ | শিল্প ও সংগীত ব্যক্তিত্ব |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।