পিঁপড়া সঙ্গীদের নিয়ে চুপি চুপি সিংহের মাথার কেশর বেয়ে সোজা নাকে ঢুকে পড়ল। নাকে ঢুকে পিঁপড়া তো অবাক! যা ভেবেছিল ঠিক তাই! গুবরে পোকা সিংহের নাকে বসত বাড়ি করেছে। ডিম পেড়েছে। সেসব গুবরে পোকার কামড়ে অস্থির হয়ে পড়েছে সিংহ মশাই। তার চেঁচামেচি আর আকাশ ফাটানো গর্জনে প্রাণ যায় যায় অবস্থা! পিঁপড়া তার করণীয় ঠিক করে ফেলল। যেই ভাবা সেই কাজ, খুঁটিয়ে খুঁটিয়ে গুবরে পোকার সব ডিম খেয়ে ফেলল। একটা পোকাও রাখল না নাকের ভেতরে। একপর্যায়ে সিংহ মামা সুস্থ হয়ে দরাজ গলায় হাঁক দিয়ে দাঁড়িয়ে পড়ল।
সিংহ মশাই খুশি হয়ে গেল।
| বইয়ের নাম | সিংহের প্রাণ বাঁচাল পিঁপড়া |
| লেখক | অপু বড়ুয়া |
| প্রকাশনী | বাবুই |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বয়স যখন ৪-৮: শিশুতোষ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।