শিশুর জন্ম, বেড়ে ওঠা এক বিস্ময়। এরকম বিস্ময়কর বিষয় নিয়ে লিখতে চাওয়া খুব সহজ ব্যাপার নয়। শিশুর স্বাস্থ্য কুশল বইটিতে শিশুর জন্মপরবর্তী পরিচর্যা, ক্রমবিকাশ, বিভিন্ন সমস্যা ও করণীয় সম্পর্কে পাঠকের বোধগম্য করে লেখক আলোচনা করেছেন। বাদ যায়নি প্রসূতি মায়ের যত্ন-আত্তির দিক নির্দেশনাসমূহ। শিশুর বিকাশ ও বিকাশজনিত সমস্যা, শিশুর পুষ্টি, খেতে না চাওয়া, খেলাধুলা, ঘুম, স্কুলে যাওয়া, পারিপার্শ্বিকতা সম্পর্কে কৌতূহল ও এর প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় অত্যন্ত সুন্দর করে বর্ণিত হয়েছে বইটিতে। শিশুর সাধারণ কিছু সমস্যার বর্ণনা ও তার সমাধানের পথও বাতলেছেন সহজিয়া ভাষায়। পেশাগতভাবে একজন শিশু বিশেষজ্ঞ হয়েও বাহুল্যবর্জিত সাবলীল রচনায় লেখকের মুন্সিয়ানা বেশ প্রশংসার দাবি রাখে।
| বইয়ের নাম | শিশুর স্বাস্থ্য কুশল |
| লেখক | ডা. কামরুল আহসান |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9847012003367 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 128 |
| সংস্করণ | 4th Printed, 2017 |
| বিভাগ | Women's & Children's Health |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।