খুব সাধারণ একটি ছেলে। সে একদিন বসে বসে ভাবছে কোনো একটা বিষয়ে যদি সাহিত্য রচনা করা যায় তবে কতই না ভাল হতো। ভাবতে ভাবতে সে কয়েকজন সাহিত্যিকের লেখা বই বের করে পড়তে লাগল। তারা কীভাবে বই লেখে, তা দেখে সেও তাদের মত সাহিত্য রচনা করবে। মজার ব্যাপার হলো ছেলেটা সাহিত্যের মানে ভালো করে জানে না।