“সমকালীন রাজনীতি ও উন্নয়ন ভাবনা” বইয়ের ফ্ল্যাপের লেখা: একটি বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাক্ষা নিয়ে চার দশকেরও বেশি আগে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়। নানা চড়াই-উত্রাই পেরিয়ে নব্বইয়ের পর পুনরায় গণতান্ত্রিক অভিযাত্রায় দেশ এগুতে থাকে। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর থেকে আমরা যেন আবার পেছনের দিকে হাঁটছি। সেই পেছনে হাঁটা বাংলাদেশ রাষ্ট্রকেই কীভাবে পেছনে টেনে নিয়ে যাচ্ছে এই গ্রন্থে অন্তর্ভুক্ত নিবন্ধগুলাের মাধ্যমে তা দেখানাে হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর উদ্ভূত অস্থিতিশীল প্রেক্ষিতে লিখিত এই গ্রন্থ পড়ে পাঠকরা তখনকার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি,স্থানীয় সরকারের নির্বাচনগুলাের বিশ্লেষণ,উন্নয়ন ভাবনা,স্থানীয় সরকার এবং অন্যান্য বিষয়ে আত্মজিজ্ঞাসা ও চিন্তার খােরাক পাবেন বলেই আমাদের বিশ্বাস।
| বইয়ের নাম | সমকালীন রাজনীতি ও উন্নয়ন ভাবনা |
| লেখক | ড. বদিউল আলম মজুমদার |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
| আইএসবিএন | 9789840420780 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 260 |
| সংস্করণ | 1st Published, 2018 |
| বিভাগ | Political Research And Article |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।