‘স্মৃতি অমলিন’ নামেই পরিচয়।
এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। তবে কেবল আত্মজীবনী নয়, লেখকের ছাত্রজীবন ও কর্মজীবনের একটি বর্ণাঢ্য ও সুখপাঠ্য স্মৃতিকথা। গ্রামের সেই স্কুল, নৌকায় করে বৈঠা বেয়ে স্কুলে যাওয়া, শিক্ষকদের আদর-সোহাগ-বেত্রাঘাত, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সরকারি চাকরিতে যোগদান একে একে বর্ণিত হয়েছে অনবদ্য ভাষায়।
কর্মজীবনের শুরু থেকে সর্বশেষ সচিব হিসেবে সমাপ্তির চমৎকার বিবরণ পাঠককে নিবিড়ভাবে আকৃষ্ট করে। লেখক মোঃ হাবিব উল্লাহ মজুমদারের সার্বিক উপস্থাপনা একান্ত নিজস্ব হলেও, লেখার গুণে ‘স্মৃতি অমলিন’ খুব সহজেই পৌঁছে গিয়েছে সকলের কাছে।