‘যদি কখনো কোনোদিন ঝরা পাতার মতো ঝরে যাই তবুও মনে রেখো প্রিয়তমা।’
মাত্র একটা লাইন অথচ দুলির ভেতরটা কেনো যেন দুমড়ে মুচড়ে দিলো। রাশেদের জন্য রাখা রুমালটারও হাতের কাজ শেষ হয়েছে। রুমালটা আর চিঠিটা বারবার দুলি চোখে মুখে জাপটে ধরে। দরজা লাগিয়ে রাশেদের পুরোনো টি-শার্ট বুকে জড়িয়ে ডুকরে ডুকরে কেঁদে ওঠে কারণ একটু পরই দুলির জীবনটা পাল্টে যাচ্ছে। নতুন আরেকটা দিন অপেক্ষা করছে দুলির জন্য, এই পরিবারের জন্য।