ইমতি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ভাবছে অনেক কথা। আজকে মনটা তার কিছুটা এলোমেলো, উদাসীন। না, শেষ পর্যন্ত ক্রিকেট খেলা তাকে ছেড়েই দিতে হবে। চাচা দিনে দিনে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ছেন এবং সে নিজে দিনে দিনে নতুন নতুন business technique শিখছে।
এখন চাচা তাকে নতুন নতুন কাজ দিচ্ছেন। ইদানীং যেন কাজগুলো একটু বেশি বেশি করেই ইমতি কে বুঝিয়ে দিচ্ছেন তিনি। চাচা ভাতিজার সম্পর্ক অত্যন্ত চমৎকার। ইমতির সৌভাগ্য, রংপুর এর বিশিষ্ট ব্যবসায়ী এবং বিজনেস ম্যাগ্নেট জনাব সেকান্দার আলী চৌধুরী তার চাচা এবং বিজনেস কোচ। অতি সম্প্রতি Sunlit Group এর নতুন....