সুন্দর হস্তাক্ষরে লিখা পত্রখানা পেয়ে আন্দাজ করতে পারে টিউলিপ। পত্র প্রেরকের রুচি, চাহিদা, পরিছন্নতা, লেখা ভাষাসমূহ ষ্টাইল পরিমার্জিত ও মননশীলতার শীর্ষে অবস্থান করছে। পত্রের প্রারাম্ভে সম্মোধন ও রজনীগন্ধার শুভ্র শুভেচ্ছা। সত্যি ভালো লাগে তাঁর। হ্যাঁ চিত্রালীতে পত্র বিভাগে প্রশ্ন ও মিতালী পাতায় মিতালী হতে ইচ্ছুক।
শিরোনামে তার নাম দিয়ে ছাপানো হয়। সুরভিত একটি রঙীন খামে ডাক টিকেট ও ভিউকার্ড পাঠানো হয়েছে। চিঠিখানা ছিলো রেজিষ্ট্রিকৃত। সন্ধ্যার কোন এক লগ্নে। মনের অজান্তে পত্রখানা লিখতে বসে সে। হাতখানা যেনো মৃদু কাপে তবুও লিখে।