সমাজ পরিবর্তনের সংগ্রাম এগিয়ে নিতে ব্যক্তির ভূমিকার গুরুত্ব কম নয়। যদিও এই সংগ্রাম এক সামগ্রিক সংগ্রামে পরিণত হয়ে উঠতে সামষ্টিক ভূমিকাই প্রধান। এই প্রধান কাজটি আরও গতিশীল ও প্রাণবন্ত হয়ে ওঠে যখন বিপ্লবী তত্ত্ব আয়ত্ত করা ও বাস্তব সংগ্রামে যুক্ত থেকে সমাজ পরিবর্তনের সংগ্রামে অঙ্গীকারবদ্ধ কর্মীদের বিকাশ ঘটে। গত শতাব্দীর আশির দশকে বৈপ্লবিক সাংস্কৃতিক আন্দোলন ও সংগঠনের সাথে চলতে গিয়ে যুক্ত হই প্রত্যক্ষ ছাত্র আন্দোলন ও শ্রমিক আন্দোলনের সঙ্গে তথা জাতীয় রাজনৈতিক সংগ্রামে। সার্বক্ষণিক রাজনৈতিক কাজে ব্যস্ত দিনগুলোতে লেখালেখির মূল তাগিদ ছিল প্রচারপত্র লেখায়। এসবের ফাঁকে কয়েকটি লেখা যা ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরাতন কাগজপত্রের ভিতর তা বই আকারে সংগ্রামে শপথে গ্রন্থে সংকলিত হলো। –ফয়জুল হাকিম
| বইয়ের নাম | সংগ্রামে শপথে |
| লেখক | ফয়জুল হাকিম |
| প্রকাশনী | বাঙ্গালা গবেষণা |
| আইএসবিএন | 9789849678663 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | Post-Independence Bangladesh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।