তেহাত্তরের নির্বাচন স্বাধীন বাংলাদেশের সংবিধান কার্যকর হয় বাহাত্তরের ১৬ ডিসেম্বর থেকে। এই সংবিধানের ভিত্তিতে দেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। নির্বাচনে জাতীয় সংসদের ৩০০ আসনে প্রতিদ্ব›িদ্বতা করেন বিভিন্ন্ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থিরা। তাদের সংখ্যা হাজারের উপর। স্বাধীন দেশের প্রথম সাধারাণ নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহ, উৎসাহ ও মাতামাতি ছিল। নির্বাচনে আওয়ামী লীগ একচেটিয়া জয় পায়। বিরোধী দলগুলো নির্বাচনে জালভোট, কারচুপি ও সন্ত্রাসের অভিযোগ তোলে। বেশ কয়েকটি আসনের ফলাফল ছিল প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ ছিল ওই সময়ের সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল। নির্বাচনে তাদেরই জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু ফলাফলে দেখা যায়, বিরোধী দলের মাত্র দুজন এবং নির্দল পাঁচজন প্রার্থী, সাকল্যে এই সাতজন আওয়ামী বলয়ের বাইরে থেকে নির্বাচিত হতে পেরেছিলেন। বিষয়টি ছিল দৃষ্টিকটু। দেশের পত্র-প্ত্রিকায় এই নির্বাচনের নানান খবর বিস্তারিতভাবে ছাপা হয়েছে। পত্রিকাগুলো বেশিরভাগই ছিল সরকারের কিংবা সরকার সমর্থক ব্যাক্তিদের মালাকানায়। অন্যতম ব্যাতিক্রম ছিল দৈনিক ‘গণকণ্ঠ’। ‘গণকণ্ঠ’ পত্রিকায় প্রকাশিত নির্বাচন সংক্রান্ত খবর ও মন্তব্যগুলো নিয়ে এই বইটি সাজানো হয়েছে। এ বই আমাদের নিয়ে যাবে পাঁচ দশক আগের সময়টিতে।
চুয়াত্তরের দুর্ভিক্ষ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে। কয়েকমাস যেতে-না-যেতেই দেশ যেন মুখ থুবড়ে পড়ে। মানুষের আকাক্সক্ষা আকাশছোঁয়া। কিন্তু নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। লাগামহীন মূল্যস্ফীতিতে মানুষ দিশেহারা। চুয়াত্তরে দেশ পড়ে বন্যার কবলে। অনেক গ্রামে কৃষকের ভিটেমাটি, ফসলের খেত পানিতে তলিয়ে যায়। চারদিকে অনাহার। কাজ নেই। কাজ ও খাবারের সন্ধানে মানুষ ভিড় জমায় শহরে। শুরু হয় অনাহারে মৃত্যুর মিছিল। সেই সঙ্গে যোগ হয় মহামারি। সারা দেশ একটা দুর্যোগের মধ্যে পড়ে যায়। এই দুর্ভিক্ষে কত মানুষের মৃত্যু হয়েছিল, তা নিয়ে এখনো আলোচনা ও বিতর্ক হয়। বাংলায় পঞ্চাশের ভয়াবহ মন্বন্তরের পর এটাই ছিল সবচেয়ে বড় দুর্ভিক্ষ। পাশাপাশি সরকারের খাদ্য ব্যাবস্থাপনার ত্রæটি এবং মুষ্টিমেয় কিছু লোকের সীমাহীন লোভ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। দেশের পত্র-পত্রিকায় এই দুর্ভিক্ষের নানান খবর বিস্তারিতভাবে ছাপা হয়েছে। পত্রিকাগুলো বেশিরভাগই ছিল সরকারের কিংবা সরকার-সমর্থক ব্যক্তিদের মালিকানা