বৃটিশ শাসনের যুগে এদেশের বাঙালি নারীর ভোটাধিকার আন্দোলন শুরু হয়েছে। বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে পুরুষের সাথে এদেশের নারী সমাজও নিবেদিত ছিল। ১৮৮৩ সালে ভারতে ইলবার্ট বিল আন্দোলন শুরু হয়। বৃটিশ শ্বেতাঙ্গীদের অপরাধী বিচার করার অধিকার ভারতীয় দেশীয় বিচারকদের ছিল না।
এই অধিকার-দাবিতে আন্দোলন গড়ে উঠলে ছাত্রীরা যুক্ত হতে থাকেন। ঠাকুর পরিবারের স্বনামধন্য স্বর্ণাকুমারী দেবীর মেয়ে সরলা দেবী চৌধুরাণী, কবি কামিনী রায়, লেডী অবলা বসু, এদের মধ্যে উল্লেখযোগ্য। এই ছাত্রীদের অনেকেই পরে নারীর রাজনৈতিক ও ভোটাধিকার আন্দোলনে যোগ দিয়েছিলেন।