হাজী শরীয়তুল্লাহ ফরায়েজী। আমরা সবাই তাঁর নাম জানি। জন্মের পরে তিনিও আমাদের সম্পর্কে জেনেছে। আমাদের সম্পর্কে মানে সমকালের ইতিহাস সম্পর্কে । দেখেছেন চালচিত্র। অবাক হেয়ছেন। কষ্ট পেয়েছেন। নীরবে কেঁদেছেন। আলোর পথ খুঁজেছেন। আলোর দিকে ডেকেছেন। ঘর ছেড়েছেন। দেশ ছেড়েছেন। জ্ঞানের জন্য ছুটেছেন। নিজেকে গড়ার জন্য ঘুরেছেন। অবশেষে জাতিকে শিরক,বিদআত এবং পরাধীনতা থেকে বাঁচানোর সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাইতো তিনি স্মরণীয়। তিনি বরণীয়। তিনি অনুকরণীয়। অনুসরণীয়।