সিলেটের টিলার গায়ে সারিবাধা সবুজ চা-বাগান। জায়গায় জায়গায় সি ছায়া গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে ডালপালা ছড়িয়ে চা গাছে ছায়া দিচ্ছে। নয়ন জুড়িয়ে যায় চা বাগানের দিকে তাকালে। একদিনে এ বাগান তৈরি হয়নি। বৃটিশ রাজত্বকালে তারা যখন দেখল, এ অঞ্চলে চায়ের প্রচুর সম্ভাবনা তখন তারা ভারতের পিছুপড়া পিছুপড়া দুর্ভিক্ষপীড়িত অঞ্চলের গরিব মানুষদের জোর করে ধরে এনে চা বাগান গড়ে তোলে।
এই মানুষদেরকে প্রচুর লোভ দেখিয়ে নিয়ে এসেছিল। সহজ-সরল নিরিহ মানুষ প্রথমে বুঝতেই পারেনি তাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থের ভাগিদার তারা নয়, এর মালিক বৃটিশ কোম্পানি। এর বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আন্দোলন স্তব্ধ করে দিয়েছে ক্ষমতাসীনরা। আস্তে আস্তে ইতিহাসের পটভূমি বদলেছে, বৃটিশ গেছে পাকিস্তান এসেছে, এরপর বাংলাদেশ।