যারা হবে দেশের সূর্যসন্তান, যাদের নেতৃত্বে এই দেশটা বিশ্বের দরবারে আরো সন্মানিত হবে সেই পরম আদরের সন্তানরা যখন মাদকের ভয়াল থাবায় ও সমাজের অন্যান্য অসংগতির কারণে নিজেকে বিপথগামী করে ফেলে। মা-বাবার সুখের স্বপ্নকে দু'পায়ে পিষ্ট করে। যারা লৌহমানব, তারা নাকি পাঠখড়ির মত সহজেই ধ্বংস হয়ে যাচ্ছে। যাদের আমরা ঘৃণা করি! বোঝা মনে করি, তাদের মা বাবাকে উপহাস করি। সেই সন্তানদের কী আমরা ফিরাতে পারি না? তাদের দেখলে নাক কুঁচকে ফেলি কিন্তু ভালোবেসেছি কী কখনো? কথনো? বিপথগামী সন্তানদের আমরা ফিরাতে চাই, তাদের ফিরাতেই হবে! তারা তো আমাদেরই স্বজন অথবা আমাদের ভবিষৎ প্রজন্ম। তরুণদের বলছি; তোমাদের শক্তি আমরা চাই। তোমরা দূর্বার! কেনো নিজেকে তিলেতিলে শেষ করে ফেলবে? অন্ধকারে নয়, দেখ পূর্ব দিগন্তে