আমি নিজকে আবিষ্কার করলাম। আকাশের কাছাকাছি। আমার মনে হলো আরেকটু উপরে উঠলে আকাশ ধরতে পারবো। আমি তন্ময় হয়ে চারপাশ দেখছি। এত উপর থেকে উপর নীচ দুটো পৃথিবী একসাথে কখনো দেখিনি। কেমন লাগছে? প্রফেসর ইশতিয়াক বললো। অপূর্ব!br শুধু একশব্দ! ইশতিয়াক আশ্চর্য কণ্ঠে বললো। ভালো জিনিষ অল্প হলেই ভালো। মুচকি হেসে বললাম। লেখকদের সাথে কথায় পারা মুশকিল। তাহলে চুপ থাকাই ভালো। ঠিক আছে। এই আমি চুপ করলাম। লেখকদের চিন্তার সাগরে আমার বিষয় খেলনা নৌকা। কথাগুলো বলে চেয়ারকে চেয়ারকে লে ডাউন করে প্রফেসর ইশতিয়াক পেছনে হেলান দিলো। আমি কিছু বললাম না। সত্যি অর্থে আমি কিছু সময় চপ থাকতে চাই।