মানুষ যদি জীবনটাকে যথাযথভাবে চিনত, তাহলে তাতে খোঁজে পেত সুখ এনে দেওয়ার মত হাজারো উপকরণ। এমনকি এসব উপকরণ পরপারে যাবার আগেই ইহজীবনেও তার হাতে এনে দিতে পারে সুখময় জান্নাত।
কখনো সখনো তো মানুষ আনমনা হয়ে ভাবতে থাকে- আমার জীবনের মাকসাদ কী? জীবনের মাকসাদ কি সম্পদ সঞ্চয় করা, না পদমর্যাদা লাভ করা, কিংবা ক্ষমতা ও দাপট অর্জন করা? নাকি এমন এক অবস্থায় পৌঁছে যাওয়াই জীবনের লক্ষ্য যেখানে উপভোগ করতে পারব সর্বপ্রকার সুখ শান্তি এবং আস্বাদন করতে পারব সফলতা ও আধিপত্যের বিপুল স্বাদ? না জীবনের উদ্দেশ্য তাকওয়া ও আল্লাহভীতি; যা আমাকে করবে সৃষ্টিকর্তার নিকটবর্তী এবং যার কল্যানে প্রশান্তির সাগরে ডুবে থাকবে আমার অন্তরাত্মা।