ভূতের গল্প আমি লিখি না।
তবে, কলম চালিয়ে দু-চারটে ভূতের গল্প দাঁড়া করাতে যে পারতাম না, তা নয়। দু-চারটেই বা কেন বলি। সতের-আঠারটা বললেও বা কী এমন উনিশ- বিশ হবে। ভূতের গল্প লিখে লিখে রবীন্দ্র রচনাবলীর কলেবর ছাড়িয়ে যাবার মতন যোগ্য তালেবর যে ছিলাম, এ উক্তিতেও আপত্তি করতে যাচ্ছে কে? অশরীরী জগতে অবাধ বিচরণের জন্যে এ্যাদ্দিনে সাহিত্য সভাগুলোতে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্যে চতুর্দিক থেকে যে ডাকাডাকি শুরু হয় যেত, সেতো হলফ না করেও বলতে পারি। চাই কি ভূত বিষয়ক নির্ভীক গবেষণার জন্যে 'ভূততত্ত্ববিদ' বা ওই জাতীয় খেতাব টেতাব পেয়েও যেতে পারতাম নির্ঘাৎ। ভূতের গল্প আমি লিখি না।
তবে, কলম চালিয়ে দু-চারটে ভূতের গল্প দাঁড়া করাতে যে পারতাম না, তা নয়। দু-চারটেই বা কেন বলি। সতের-আঠারটা বললেও বা কী এমন উনিশ- বিশ হবে। ভূতের গল্প লিখে লিখে রবীন্দ্র রচনাবলীর কলেবর ছাড়িয়ে যাবার মতন যোগ্য তালেবর যে ছিলাম, এ উক্তিতেও আপত্তি করতে যাচ্ছে কে? অশরীরী জগতে অবাধ বিচরণের জন্যে এ্যাদ্দিনে সাহিত্য সভাগুলোতে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্যে চতুর্দিক থেকে যে ডাকাডাকি শুরু হয় যেত, সেতো হলফ না করেও বলতে পারি। চাই কি ভূত বিষয়ক নির্ভীক গবেষণার জন্যে 'ভূততত্ত্ববিদ' বা ওই জাতীয় খেতাব টেতাব পেয়েও যেতে পারতাম নির্ঘাৎ।