বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
শ্রাবণ মাসের ঘন কালো মেঘ। সন্ধ্যার একটু পর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টির ভেতরেই চন্দ্রার ইচ্ছে হলো সে ছাদে যাবে। সে একা যাবে না। তার সাথে থাকবে তার মমতাময়ী বাবা-মা। সবাইকে নিয়ে সে বৃষ্টিতে ভিজবে।
তিনজন মানুষ হাতে হাতে হাত হাত ধরে দাঁড়িয়ে আছে। প্রকৃতিও তাদের সাথে অদ্ভুত এক খেলা শুরু করে দিল। চাঁদটা একবার মেঘের ভেতরে হারিয়ে যাচ্ছে আবার উঁকি দিচ্ছে। শ্রাবণের মেঘের সাথে চলছে মায়াময় জোছনার খেলা। চন্দ্রার মনে হলো পৃথিবীর সবচেয়ে আনন্দময় একটা সময়ের সামনে সে দাঁড়িয়ে আছে।