শ্রাবণের মেঘলা রাত, সন্ধ্যা হতেই গুড়ি গুড়ি বৃষ্টি। আকাশে বিদ্যুৎ চক্কাচ্ছে। চারদিক অন্ধকার রাস্তাঘাট সবই কাঁদায় একাকার। বিদ্যুৎ নেই আজ ক'দিন যাবত। ট্রেনেস মিটার অকেজো। ঠিক করার তাড়া নেই, ওদের কবে মর্জি হয় কে জানে? রীতিমত বিরক্ত হয় শারমিন। বেশি বিরক্ত স্বামী রাসেলের উপর। কতবার বলা হয়েছে বেশি রাত করে বাসায় না ফিরতে, কে শুনে কার কথা।
রাত একটা ছুঁই ছুঁই। শারমিন হারিকেনটা নিভু নিভু করে দাঁড়িয়ে আছে জানালার গ্রিল ধরে। টিপ টিপ করে পড়ছে বৃষ্টির ফোঁটা। কিছুই দেখা যায়না সন্মুখে, পুরো পৃথিবী যেন নিস্তব্দ। ভয় করে তার স্বামী রাসেলের জন্য। এখনো ফিরেনি, মনে মনে ভাবে লোকটা কী করছে কে জানে? বৃষ্টির দিন একটু আগে ফিরলে কী হয় না?