এখন আমরা গ্লোবাল ভিলেজে বাস করছি। এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের ব্যক্তিক, গোষ্ঠিক এবং রাষ্ট্রিক সম্পর্ক গিয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্পর্কে। এই সম্পর্ক শুধু পণ্য—বিনিময়—সম্পর্ক নয়, এই সম্পর্ক আন্তঃসাংস্কৃতিক, আন্তঃচিন্তকের সম্পর্কে এসে ঠেকেছে। তাই এখন আর আমরা শুধু নিজের চিন্তা, সৃষ্টি বা সংস্কৃতির ভেতরে সীমাবদ্ধ নই। এখন আমরা চিন্তার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এবং সাহিত্যের ক্ষেত্রে আন্তর্জালিক সম্পর্কে জড়িয়ে গিয়েছি।
সে কারণে আমরা বিশে^র সকল প্রান্তের মানুষই একে অপরের চিন্তা—চেতনা, সাহিত্য—সংস্কৃতি ভাগাভাগি করে নিজেদেরকে আরো নিবিড়ভাবে জানতে পারছি এবং পারস্পারিকভাবে ঋদ্ধ হচ্ছি। এতে করে আমাদের মধ্যে যেমন সৃষ্টি হচ্ছে আন্তর্জাতিক মনন, তেমনি আমরা সাহিত্য ও সাংস্কৃতিকভাবে চলে আসতে পারছি একে অপরের কাছাকাছি। অনুবাদ সাহিত্যের মাধ্যমে আমাদের চিন্তার ভুবনায়ন ঘটে। আমরা বিশে^র বিভিন্ন প্রান্তের মানুষের মেধা ও মননের সারথি হতে পারি।