ম্যাক্সিম গোর্কির শ্রেষ্ঠ গল্প নির্বাচন খুব সহজ নয়, কারণ তার গল্পের সংখ্যা নেহায়েত কম নয়। বাছাইয়ের ক্ষেত্রে ইতিমধ্যে তাঁর সর্বাধিক পরিচিত গল্পগুলি আমাদের সামনে থাকায় কিছু সুবিধা হয়েছে নিশ্চয়ই। তাঁর আরো অনেক ভালো গল্প শ্রেষ্ঠত্বের তালিকায় সহজেই আসতে পারে। পাঠক সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে বইয়ের দাম সীমিত রাখার কথা বিবেচনা করে বইয়ের কলেবর বৃদ্ধি না করাই আপাতত সঙ্গত মনে করা হয়েছে।