সরোজিনী ঘুমিয়ে পড়েছিল অবেলায়। তার ঘুম ভাঙল দরজা ধাক্কানোর শব্দে। কোন অসভ্য! শুয়োরের বাচ্চা! নাকি অন্ধ? কলবেলের সুইচ দেখতে পাচ্ছে না? নাকি কারেন্ট নাই? কারেন্ট আছে।
মিডিয়া প্লেয়ার চলছে।
স্লিপ-এন্ড মেডিটেশন মিউজিক এখনো হচ্ছে।
আরে! শালা কি দরজা ভেঙে ফেলবে নাকি? দরজা ধাক্কাচ্ছে নাকি ড্রাম ফেলবে প্র্যাকটিস করছে? সরোজিনী উঠল ড্রয়িংরুমের দরজা এখান থেকে আট পা। এই এলাকার লোকরা অবশ্য ড্রয়িংরুম বলে না, বৈঠকখানা বলে। বৈঠকখানা! কী বিশ্রি! সরোজিনী ড্রয়িং রুমই বলে। সে এই এলাকার না।