সৌন্দর্যময় গোলাপ ফুলের মাঝেও কাঁটা থাকে। মানুষ তবুও তাকে ভালোবাসে। ভালোবাসায় ব্যথা, বিরহ থাকবেই, জীবনে চলার পথে বাঁধা আসবেই। সবকিছু পেরিয়ে যে এগিয়ে যেতে পারে সেই সফলতা অর্জন করে। বসন্তকে সবাই ভালোবাসে কিন্তু শীতকে কতজন পছন্দ করে? আর এইসবের মিশ্রণ ঘটানোর চেষ্টা করেছি আমার এবারের বইটিতে। যেখানে আছে প্রেম, ভালোবাসা, বিরহ, প্রকৃতির প্রতি প্রেম, দেশপ্রেম ও গুরুজনের প্রতি শ্রদ্ধাবোধ।
সকল মানুষের মধ্যে কিছু না কিছু ভালো গুণ রয়েছে। কিন্তু আমরা শুধু দোষ খুঁজে বেড়াই! দেখতে কালো হলেও তাঁর মধ্যে অনেক সময় পরম রূপসীর থেকেও ভালো গুণ থাকতে পারে। প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দোপাধ্যায় তাঁর “কবি” উপন্যাসে বলেছেন “কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন?” আমি বলি কালো নয়তো মন্দ তার মাঝেও আছে ছন্দ!