যুবতীর এইমাত্র শীতল হয়ে যাওয়া দেহ কাৎ হয়ে আছে জলার ধারে। শেষ বেলার টোপাজ বরন সূর্যের আলোয় ঝকঝক করছে বাঁ হাতের ঘড়ির কাচ। ঘুরে দাঁড়ালে চোখের দৃষ্টিতে প্রতিফলিত হয় হয়তো। কিন্তু ঘাড় না ঘুরিয়ে দ্রুত চলে যাচ্ছে এক যুবক।
* এইমাত্র ল্যান্ড করেছে ব্রিটিশ এয়ার ওয়েজ। জানালার বাইরে ধানক্ষেত। সকালের হাওয়ায় মাথা দুলিয়ে যেন হাতছানি দিয়ে ডাকছে। ক্ষেতের ওপারে ঘন সবুজ আখ, পাটকেল রঙ গ্রামীণ রেখা।
আনিস সামান্য চমকাল। মৃত মডার্ন ইয়াং লেডি কোথায়? সবটাই কল্পিত চোখের দেখা।
পেছনে শুনল মার্জিত মিষ্টি মেয়েলি কণ্ঠস্বর- প্লিজ মুভ করুন।
সরি।