দু'ধর্মেরই গান একজন মাত্র কবি লিখেছেন।
'ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।।
'আমার হাতে কালি মুখে কালি, মা আমার কালিমাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি।।
নজরুল যে মা কালিকে নিয়ে বিভিন্ন শ্যামাসংগীত লিখেছেন ধনেশ্বরের তা জানা ছিল না। সে কখনো চিন্তাও করতে পারেনি একজন মুসলমান কবি এ ধরনের গান লিখতে পারে। সে ভেবেছিল, কোনো হিন্দু কবি বা ধর্মীয় সাধক এ গানগুলো লিখেছে। নতুন করে ধনেশ্বরের চিন্তার দুয়ার খুললো।