সুহিতা সুলতানা আশির প্রান্তবর্তী সময়ের প্রতিনিধি। তাঁর কবিতায় আত্মযন্ত্রণা শ্লাঘা দৈনন্দিন টানাপোড়েন অভিমান, জৈবনিকতা ও যন্ত্রণা নানা রঙের রেখায় চিত্রিত হয়েছে। সমকালীন সংস্কার আর প্রচলিত বিধিগুলোর প্রতি নির্মম ঘৃণাবোধ সুহিতা সুলতানার মানসকে ঋণাত্মক প্রবাহে প্রসূত হতে প্রাণিত করেছে। শিল্প সচেতন কবি হিসেবে কবিতার মতো মৌলিক এবং গূঢ় শিল্পের বিশেষণে শব্দে চৈতন্যকে তিনি স্পর্শ করতে চান। অসঙ্গতি যা জীবন যাপনের দোলাচলে দীর্ণ, সত্যোচ্চারণে ভীত, অন্যায়ের প্রতি আপোষহীন এসব ক্ষেত্রে সুহিতা সুলতানা তীব্র প্রতীকী আর উপমা দিয়ে আক্রমণ করেন কুপমণ্ডূক সময়, সমাজ ও মানুষকে। কবিতাকে তিনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে চান; বিষয় ও আঙ্গিকের নতুনত্বে তাঁর কবিতার অখণ্ড সৃজন সার্থক হয়ে উঠেছে। তাঁর সময়ের কবিদের থেকে সম্পূর্ণ ভিন্নতর শিল্পবোধ এবং সৌন্দর্যবোধের অস্তিত্বময় কবিতা নির্মাণের কলাকৌশল যুক্ত করেছেন কবিতায়। নির্মোহ দৃষ্টি দিয়ে কবিতার ভুবনকে বোধের বিশিষ্টতায় পূর্ণ করেছেন তিনি। কবিতায় চমক সৃষ্টি করবার অসাধারণ ক্ষমতা সুহিতাকে দিয়েছে ব্যতিক্রমী কাব্যভুবন। শ্রেষ্ঠ কবিতা সুহিতা সুলতানার সেই পূর্ণতাকে গভীর অনুশীলনের নির্ভুল সূত্র পাঠকের চিন্তনকে আলোকিত করবে।
| বইয়ের নাম | সুহিতা সুলতানা শ্রেষ্ঠ কবিতা |
| লেখক | সুহিতা সুলতানা |
| প্রকাশনী | কবি প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 192 |
| সংস্করণ | ১ম সংস্করণ |
| বিভাগ | Poetry Collections & Complete Works |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।