জীবনানন্দের 'সুতীর্থ' উপন্যাসের শেষের দিক থেকে ক্ষেমেশের সঙ্গে জয়তীর একটা সংলাপ উদ্ধৃত করছি। জয়তীকে ক্ষেমেশ জিজ্ঞাসা করছে-
'এ কেমন ভাষা ব্যবহার করছ তুমি-যা মুখে আসছে তা-ই বলছ। কেমন বাংলা রপ্ত করে নিলে তুমি?
বাংলা আমার ঠিকই আছে-ওর জন্য আমি মাথা ঘামাই নে।
কাদের সঙ্গে মিশছ আজকাল তুমি?
যারা মানুষের সঙ্গে মেশে তাদের সঙ্গে।
তারা কি এ রকমভাবে কথা বলে?