হ্যাঁ ওই মেয়েটি নতুন করে মন গড়তে শুরু করলে, মন ভাঙার লিপিগুলো তার চোখে রচনা করে অশ্রুকাব্য। শুভ্রতার মতোই স্নিগ্ধ উপমা নিয়ে গড়ে উঠেছে এই উপন্যাসের প্রধান চরিত্র। তার কাহিনীগুলোর মধ্যে থেকে জেগে উঠুক জীবনকে এক অনন্য আঙ্গিকে সাজিয়ে তোলার আখ্যান। নতুন লেখক হিসেবে ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।