মানব সভ্যতার সূচনালগ্ন থেকে অদৃশ্য ধারাবাহিকতা—বিশ্বাস, সংগ্রাম, বিদ্রোহ এবং আলোর অনন্ত অনুসন্ধান। সময়ের স্তর ভেদ করে উঠে আসে সেই গল্প, যেখানে ইতিহাস শুধু অতীতের ছায়ায় ফুরিয়ে যায় না বরং তা যেন জীবন্ত প্রশ্ন, এক চলমান যাত্রা। নব্য প্রস্তর যুগের পরিবর্তন থেকে নবীদের পথচলা—কোথা থেকে শুরু, আর কোথায় এর পরিণতি? সংহত বয়ানে ইতিহাস, ধর্ম ও দর্শনের গভীরতা—যা আপনাকে ভাবতে সাহায্য করবে, প্রশ্ন তুলবে, নতুন করে দেখতে উদ্বুদ্ধ করবে পৃথিবীকে, মানুষকে।
—মাহ্দী আনাম